এলাকায় ইসলামী শিক্ষা প্রসারের জন্য অত্র পার্বতীপুর ইউনিয়নে ছোটদাদপুর গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকায় গণ্য মান্য ব্যক্তি বর্গের উপস্তিতি তে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন ব্যক্তি বর্গের অক্লান্ত প্রচেষ্টায় মাদরাসাটি বর্তমান স্থানে প্রতিষ্ঠিত হইয়া ছোটদাদপুর দাখিল মাদরাসা নামে সরকারি স্বীকৃতি লাভ করে। অত্র মাদরাসার প্রতিষ্ঠা লগ্ন হইতে আজ অবধি বিভিন্ন সময়ে গঠিত মাদরাসা পরিচালনা কমিটি দক্ষতার সহিত দায়িত্ব পালন করিয়া মাদরাসার সার্বিক উন্নয়ন সাধন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সহায় হউন।